আজ ২ ফেব্রুয়ারি ২০২৬ বিকেলে ১১ দলীয় জোট মনোনীত নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য প্রার্থী এডভোকেট আব্দুল্লাহ আল আমিন কুতুবপুর ইউনিয়নের রেল লাইন এলাকা, তালতলা, পাগলা ও পাগলা বাজারে শাপলা কলির পক্ষে ব্যাপক গণসংযোগ করেন।
গণসংযোগকালে তিনি ভোটারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং আগামী নির্বাচনে শাপলা কলি প্রতীকে সমর্থন কামনা করেন। তিনি এলাকার সাধারণ মানুষের খোঁজখবর নেন এবং বিভিন্ন বিষয়ে তাদের মতামত শোনেন।
এ সময় তার সঙ্গে এনসিপি, জামায়াতে ইসলামী, খেলাফতে মজলিসসহ ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। গণসংযোগকে ঘিরে স্থানীয় সমর্থকদের মধ্যে উৎসাহ ও সাড়া লক্ষ্য করা যায়। জোটের নেতারা আশা প্রকাশ করেন, সম্মিলিত প্রচেষ্টায় কাঙ্ক্ষিত সাফল্য অর্জন সম্ভব হবে।

