১২ নং ওয়ার্ডে দেওয়াল ঘড়ি মার্কার প্রার্থী সিরাজুল মামুনের ব্যাপক গণসংযোগ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ-৫ আসনে খেলাফত মজলিস মনোনীত ও জামায়াত-এনসিপিসহ ১০ দল সমর্থিত দেওয়াল ঘড়ি মার্কার প্রার্থী এবিএম সিরাজুল মামুন শহরের নাসিক ১২ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ ও প্রচারণা চালিয়েছেন।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি ২০২৬) বিকেলে ইসদাইর বাজার থেকে শুরু করে ১২ নং ওয়ার্ডের বিভিন্ন সড়ক, পাড়া-মহল্লা ও ব্যবসায়িক এলাকায় এই প্রচারণা অনুষ্ঠিত হয়। এ সময় সিরাজুল মামুন সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের দোয়া ও সমর্থন কামনা করেন।
গণসংযোগকালে সিরাজুল মামুন বলেন, “আমি জনগণের সেবা ও এলাকার উন্নয়নের লক্ষ্য নিয়ে নির্বাচনে এসেছি। আপনাদের ভালোবাসা ও সমর্থনই আমার সবচেয়ে বড় শক্তি।”
প্রচারণায় তার সঙ্গে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের মহানগর সাধারণ সম্পাদক ইলিয়াস আহমদ, বেফাকের জেলা সহ-সভাপতি মাওলানা আব্দুর রহীম, খেলাফত মজলিসের মহানগর সহ-সাধারণ সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমাদ, ইসলামী যুব মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক প্রভাষক মাইদুল ইসলাম, খেলাফত মজলিসের জেলা সহ-সাধারণ সম্পাদক মুফতী আব্দুল গনী, ফতুল্লা থানা সভাপতি কামরুল হাসান পায়েল, সহ-সভাপতি মুস্তাফিজুর রহমান মুনঈম ও আব্দুল করীম মিন্টু, সাধারণ সম্পাদক মাওলানা শরীফ মাহমুদ, ইসলামী ছাত্র মজলিসের মহানগর সভাপতি মুহাম্মদ শাহনেওয়াজ, জেলা সেক্রেটারি কামরুল হাসান মিরাজসহ অন্যান্য নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দরা বলেন, সিরাজুল মামুন একজন সৎ, যোগ্য ও জনবান্ধব প্রার্থী। তারা আশা প্রকাশ করেন, সাধারণ ভোটারদের ব্যাপক সমর্থনে তিনি বিজয়ী হবেন।

