তরুণ ভোটারদের একচ্ছত্র সমর্থন পাচ্ছেন সিরাজুল মামুন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ-৫ আসনে খেলাফত মজলিস মনোনীত ও জামায়াত-এনসিপিসহ ১০ দল সমর্থিত প্রার্থী এবিএম সিরাজুল মামুন তরুণ ভোটারদের কাছ থেকে ব্যাপক সাড়া ও একচ্ছত্র সমর্থন পাচ্ছেন বলে জানা গেছে।
নির্বাচনী প্রচারণাকালে বিভিন্ন এলাকায় তরুণদের সঙ্গে সরাসরি মতবিনিময়, উঠান বৈঠক ও পথসভায় অংশ নিয়ে তাদের আস্থা অর্জনে সক্ষম হয়েছেন তিনি। শিক্ষা, কর্মসংস্থান, প্রযুক্তিনির্ভর দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা তৈরির প্রতিশ্রুতি তরুণ সমাজকে তার প্রতি আরও আগ্রহী করে তুলেছে।
সিরাজুল মামুন বলেন, “তরুণরাই দেশের ভবিষ্যৎ। তাদের স্বপ্ন বাস্তবায়নে আমি সবসময় পাশে থাকতে চাই। তাদের ভালোবাসা ও সমর্থন আমাকে আরও দায়িত্বশীল করে তুলছে।”
স্থানীয় তরুণ ভোটারদের মতে, একজন শিক্ষিত, সৎ ও মানবিক প্রার্থী হিসেবে সিরাজুল মামুন তাদের কাছে সবচেয়ে গ্রহণযোগ্য। তারা বিশ্বাস করেন, নির্বাচিত হলে তিনি তরুণ সমাজের সমস্যা সমাধান ও কর্মসংস্থান সৃষ্টিতে কার্যকর ভূমিকা রাখবেন।নির্বাচনী মাঠে প্রতিদিনই প্রচারণার গতি বাড়ছে। বিভিন্ন ওয়ার্ড ও মহল্লায় তরুণদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ তার নির্বাচনী প্রচারণাকে আরও শক্তিশালী করছে বলে জানিয়েছেন নেতাকর্মীরা।

