নির্বাচনী ক্যাম্পেইনের জন্য ফান্ড সহায়তা চাইলেন মোল্লা মামুন স্যার
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ-৫ আসনে খেলাফত মজলিস মনোনীত ও ১০ দল সমর্থিত প্রার্থী এবিএম সিরাজুল মামুন, যিনি এলাকায় ‘মোল্লা মামুন স্যার’ নামে পরিচিত, তার নির্বাচনী প্রচারণা জোরদার করতে ফান্ড সহায়তা চেয়েছেন।
সম্প্রতি প্রকাশিত একটি প্রচারণামূলক পোস্টারে তিনি সমর্থক, শুভানুধ্যায়ী ও সাধারণ ভোটারদের কাছে নির্বাচনী ক্যাম্পেইনের জন্য আর্থিক সহযোগিতার আহ্বান জানান। পোস্টারে বিকাশ, নগদ, রকেট ও ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে সহায়তা পাঠানোর তথ্য দেওয়া হয়েছে।
মোল্লা মামুন স্যার বলেন, “আমি রাজনীতিকে ইবাদত হিসেবে দেখি এবং ক্ষমতাকে আমানত মনে করি। স্বচ্ছ ও সৎ নির্বাচনী প্রচারণা চালাতে আপনাদের সহযোগিতা প্রয়োজন। আপনাদের দেওয়া প্রতিটি সহযোগিতা দেশের কল্যাণে ব্যয় হবে, ইনশাআল্লাহ।”
তিনি আরও বলেন, দুর্নীতিমুক্ত রাজনীতি, মানবাধিকার প্রতিষ্ঠা ও সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করাই তার মূল লক্ষ্য। এ লক্ষ্য বাস্তবায়নে জনগণের সক্রিয় অংশগ্রহণ ও সমর্থন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের মতে, মোল্লা মামুন স্যারের স্বচ্ছতা ও সততার প্রতি আস্থা রেখেই অনেকে স্বতঃস্ফূর্তভাবে তার নির্বাচনী তহবিলে সহায়তা করছেন।
উল্লেখ্য, নির্বাচনী প্রচারণার পাশাপাশি তিনি নিয়মিত গণসংযোগ, উঠান বৈঠক ও পথসভা চালিয়ে যাচ্ছেন। সাধারণ মানুষের ভালোবাসা ও সমর্থনে নির্বাচনী মাঠে তার অবস্থান দিন দিন আরও শক্তিশালী হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

