নারায়ণগঞ্জ ৪ আসনের একটি ভোটকেন্দ্রের আশেপাশের সিসিটিভি ক্যামেরা ভেঙে নিয়ে গেছে দুর্বিত্তরা। গত মঙ্গলবার দিবাগত রাতে কুতুবপুর ইউনিয়নের ৯ নাম্বার ওয়ার্ডের রামারবাগ প্রাইমারি স্কুলের পাশে এই ঘটনা ঘটে।
প্রকাশিত সিসিটিভি ফুটেজে দেখা যায়। কয়েকজন যুবক রাতের আধারে সিসিটিভির আশেপাশে ঘোরাঘুরি করছিলো। পরে তারা সিসিটিভি ক্যামেরা ভেঙে নিয়ে যায়। পুরো কেন্দ্রের আশেপাশে অন্তত ৫ টি সিসিটিভি ক্যামেরা ভেঙে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।
এই বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি রিটার্নিং অফিসার এসএম ফয়েজ উদ্দিন বলেন, বিষয়টি আমার জানা নেই। আমি খোজ নিয়ে দেখছি। সত্যতা পেলে সেসব স্থানে সিসিটিভি ক্যামেরা বসানো হবে।

