নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব টিপু সামাজিক যোগাযোগমাধ্যম Facebook এ দেওয়া এক স্টেটাসে দলের তৃণমূল নেতাকর্মীদের অবমূল্যায়নের অভিযোগ তুলেছেন।
স্টেটাসে তিনি বলেন, বারবার একই ব্যক্তিদের এমপি ও মন্ত্রী করা হলে তৃণমূলের ত্যাগ ও অবদান আড়ালেই থেকে যায়। দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করে যারা নির্যাতন ও আর্থিক ক্ষতির শিকার হয়েছেন, তারা মূল্যায়ন পাচ্ছেন না বলেও উল্লেখ করেন।
তার দাবি, তৃণমূলের সঙ্গে কেন্দ্রীয় নেতাদের যোগাযোগ কমে গেছে। অনেক ক্ষেত্রে ফোন ধরা হয় না এবং সাক্ষাতের সুযোগও তৈরি করা হয় না। এতে তৃণমূল ও শীর্ষ নেতৃত্বের মধ্যে দূরত্ব তৈরি হচ্ছে।
তারেক রহমান এর নিরাপত্তার বিষয় তুলে ধরে তিনি বলেন, অতিরিক্ত কড়াকড়ির কারণে নেতাকর্মীদের সঙ্গে শীর্ষ নেতৃত্বের এক ধরনের দেয়াল তৈরি হয়েছে, যা শেষ পর্যন্ত দলের জন্য ক্ষতিকর হতে পারে।
স্টেটাসে তিনি আরও উল্লেখ করেন, তৃণমূলই দলের মূল শক্তি। তাই সময় থাকতে তৃণমূলের মূল্যায়ন নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর সাংগঠনিক শক্তি ধরে রাখতে তৃণমূলকে সঙ্গে নেওয়ার ওপরও জোর দেন তিনি।

