টানবাজার করিম মার্কেটে মাছ ব্যবসায়ীর ওপর ছিনতাই, ১.৫ লাখ টাকার ইলিশ লুট
নারায়ণগঞ্জের টানবাজার করিম মার্কেট এলাকায় ভোরে এক মাছ ব্যবসায়ীর ওপর ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ভুক্তভোগীর অভিযোগ, আজ রোববার (২২ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক ৫টা ৩০ মিনিটে ৩নং মাছ ঘাট থেকে ইলিশ মাছ নিয়ে মুন্সিগঞ্জ আড়তে পাইকারি বিক্রির উদ্দেশ্যে রওনা দিলে পথরোধ করে দুই দুর্বৃত্ত।
তিনি জানান, ছুরি হাতে থাকা দুই যুবক তার মাছভর্তি অটোরিকশা (মাছের গাড়ি) আটকায় এবং মোবাইল ফোন ও টাকা দাবি করে। তিনি দিতে অস্বীকৃতি জানালে একপর্যায়ে তাকে মারধর করা হয় এবং সুইচগিয়ার দিয়ে মুখে আঘাত করা হয়। পরে দুর্বৃত্তরা তার অটোসহ প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ইলিশ মাছ নিয়ে পালিয়ে যায়।
ঘটনার পর স্থানীয়রা ধারণা করছেন, ছিনতাইকারীরা পাশের বাগান এলাকার উঠতি বয়সী সন্ত্রাসী চক্রের সদস্য হতে পারে। আহত ব্যবসায়ী দোষীদের শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানিয়ে সবার সহযোগিতা কামনা করেছেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে। স্থানীয় ব্যবসায়ী মহলে এ ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে এবং দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে।
ভুক্তভোগীর আহ্বান:
“আমি একজন ক্ষুদ্র মাছ ব্যবসায়ী। আমার সব পুঁজি ছিল এই মাছের মধ্যে। আমাকে মারধর করে সব নিয়ে গেছে। আমি প্রশাসন ও সবার কাছে বিচার চাই। যারা চিনতে পারবেন বা তথ্য জানেন, দয়া করে সহযোগিতা করুন

