মেয়াদোত্তীর্ণ পণ্য ও নিষিদ্ধ রং, নারায়ণগঞ্জে সুইট নেশন বেকারিকে ১ লাখ টাকা জরিমানা
নারায়ণগঞ্জে মেয়াদোত্তীর্ণ পণ্য ব্যবহারসহ পাঁচটি অনিয়মের অভিযোগে ‘সুইট নেশন’ নামের একটি মিষ্টান্ন ও বেকারি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার ২৫ ফেব্রুয়ারি দুপুরে ফতুল্লার ইসদাইর এলাকায় প্রতিষ্ঠানটির কারখানায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলার সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিক।

