বিএনপির নিবেদিত প্রাণ মিজান প্রধানকে চেয়ারম্যান হিসেবে চায় এনায়েতনগরবাসী
আসন্ন এনায়েতনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নানা আলোচনা। এনায়েতনগর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি এবং ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মিজানুর রহমান প্রধান (মিজান মাস্টার)কে চেয়ারম্যান পদে দেখতে চান স্থানীয় বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের একটি বড় অংশ।
স্থানীয় নেতাকর্মীদের দাবি, দীর্ঘদিন ধরে দলের জন্য নিবেদিতভাবে কাজ করে আসছেন মিজানুর রহমান প্রধান। দলীয় বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন, নেতাকর্মীদের পাশে থাকা এবং এলাকায় সাংগঠনিক কার্যক্রমকে শক্তিশালী করতে তার ভূমিকা উল্লেখযোগ্য। ফলে তৃণমূলের অনেকেই মনে করছেন, চেয়ারম্যান পদে তিনি একজন যোগ্য প্রার্থী হতে পারেন।
এনায়েতনগর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা জানান, মিজান প্রধান সবসময় দল ও সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করেন। সুখে-দুঃখে মানুষের পাশে দাঁড়ানো এবং সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের কারণে তিনি এলাকায় বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন।
নেতাকর্মীরা আরও বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দল যদি তাকে মনোনয়ন দেয়, তাহলে তিনি বিপুল ভোটে নির্বাচিত হয়ে এনায়েতনগর ইউনিয়নের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন বলে তারা আশাবাদী।

