মুফতি মনির কাসেমীর পরাজয়ের পিছনে দায়ী ফেরদাউসুর
না.গঞ্জ ৪ আসনে বিএনপি জোট মনোনীত প্রার্থী মুফতি মনির কাসেমীর পরাজয়ে মনির কাসেমীর ঘনিষ্ঠ মাওলানা ফেরদাউসুর রহমানের হাত আছে বলে অভিযোগ তুলেছেন ছাত্রদলের নেতা লিয়ান মামমুদ আকাশ।
সামাজিক যোগাযোগ মাধ্যমে আকাশ লিখেন, ওনি ( মাও. ফেরদাউসুর) কয়েকবার নির্বাচনের সময় অন্য প্রার্থীর সাথে দেখা করেছে এবং ওই প্রার্থীরে আশ্বাস দিয়েছে আলিরটেক এর ভোট আপনার।
এগুলো পাবলিক করে নাই কেউ যদিও অনেকে জানে।
এই লোক এখন ও মাইকের সামনে চিল্লাইয়া বিএনপির অভিভাবক সাজতে চায় এবং কিছু পাতি বিএনপি নেতা তার চিল্লাচিল্লি সর্মথন করে।
বিএনপির একটা ওয়ার্ড পর্যায়ের নেতার যতটা মূল্য আছে তার ততটুকুও নাই অতচ দেখেন বিএনপির নেতারা প্রত্যেক পোগ্রামে মঞ্চে তারে যায়গা দিয়ে সম্মানিত করে গলার জোর বাড়িয়ে দিয়েছে।
মাঝে মাঝে এমন এমন বক্তব্য দেয় যে ওনি নারায়ণগঞ্জ জেলা বিএনপির অভিভাবক।
আমি একজন ছাত্রদল কর্মী হিসেবে তাকে বলে দিতে চাই আমাদের সাথে জোট করেছেন তারপর পরাজিত হয়েছেন এখন রাস্তা মাপেন।
জোট প্রার্থীকে তারেক রহমান সম্মানিত করবে কিন্তু আপনাদের মতো চামচাকে না।
বিএনপি তার গঠনতত্ত্বের ভিত্তিতে চলবে কোনো বাটপার হুংকার দিয়ে উল্টাপাল্টা বললে তাকে প্রতিহত করবে।

