নাসিক ১৩ নম্বর ওয়ার্ডে খেলাফত মজলিসের গণ-ইফতার অনুষ্ঠিত
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) ১৩ নম্বর ওয়ার্ডে সহস্রাধিক মানুষের অংশগ্রহণে খেলাফত মজলিসের উদ্যোগে আলোচনা সভা ও গণ-ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ মার্চ) বাদ আছর নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ ময়দান প্রাঙ্গণে খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগরীর ১৩ নম্বর ওয়ার্ড পশ্চিম শাখার উদ্যোগে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১৩ নম্বর ওয়ার্ড পশ্চিম শাখার সভাপতি মাওলানা রাশেদুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবিএম সিরাজুল মামুন, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব, খেলাফত মজলিস।
অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মুফতী মুসা কাসেমী, যিনি কারিমিয়া মাদ্রাসার প্রধান মুফতী ও শায়খুল হাদীস।
এসময় আরও উপস্থিত ছিলেন খেলাফত মজলিস মহানগর সহ-সভাপতি অধ্যাপক শাহ আলম, মহানগর সাধারণ সম্পাদক ইলিয়াস আহমদ, জেলা সাধারণ সম্পাদক মাওলানা মিজানুর রহমান, সহ-সাধারণ সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমাদ, সদর থানা সাধারণ সম্পাদক খন্দকার হাফেজ আওলাদ, ইসলামী যুব মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক প্রভাষক মাইদুল ইসলাম, মহানগর সভাপতি ডা. মোতাহার হুসাইন, জেলা সহ-সাধারণ সম্পাদক মুফতী আব্দুল গনী, ফতুল্লা থানা সাধারণ সম্পাদক মাওলানা শরীফ মাহমুদ, ইসলামী ছাত্র মজলিসের মহানগর সভাপতি মুহাম্মদ শাহনেওয়াজ এবং তোলারাম কলেজ ইউনিট সভাপতি আমীর মোহাম্মদ সিয়ামসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
আলোচনা সভা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত সহস্রাধিক মুসল্লির অংশগ্রহণে গণ-ইফতার অনুষ্ঠিত হয়।

