কুতুবপুর ইউনিয়নকে নাসিকে অন্তর্ভুক্তির দাবিতে প্রশাসকের কাছে স্মারকলিপি
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে কুতুবপুর ইউনিয়নকে অন্তর্ভুক্ত করার দাবিতে প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করা হয়েছে। কুতুবপুর ইউনিয়ন নাসিকে অন্তর্ভুক্তকরণ বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে সোমবার ২ মার্চ দুপুরে এ স্মারকলিপি প্রদান করা হয়।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের কাছে স্মারকলিপি তুলে দেন কমিটির নেতৃবৃন্দ। এ সময় তাঁকে ফুলেল শুভেচ্ছাও জানানো হয়।
উপস্থিত ছিলেন কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ মনিরুল আলম সেন্টু, কমিটির আহ্বায়ক হাজী মো. শহিদুল্লাহসহ সংগঠনের অন্যান্য নেতারা।
স্মারকলিপিতে কুতুবপুর ইউনিয়নকে সিটি কর্পোরেশনের আওতায় আনার যৌক্তিকতা এবং এলাকাবাসীর দীর্ঘদিনের দাবির বিষয়টি তুলে ধরা হয়। প্রতিনিধিরা আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন।

