একই ব্যক্তিকে নিয়ে দ্বিমুখী অবস্থান কেন’—এমপিকে প্রশ্ন আলজাজিরার সাংবাদিক জুলকারনায়েন সায়েরের
০৩ মার্চ ২০২৬, নারায়ণগঞ্জ
আন্তর্জাতিক সংবাদমাধ্যম Al Jazeera–এর সাংবাদিক জুলকার নায়ের সায়ের তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে সাম্প্রতিক রাজনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছেন।
স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন, জুলাই আন্দোলনে আহতদের চিকিৎসার জন্য ‘ফ্যাসিস্টের দোসর’ আখ্যা পাওয়া ব্যক্তিদের কাছ থেকে অর্থ গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে বিগত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সঙ্গে সেই ব্যক্তিকে নিয়ে একই মঞ্চে উপস্থিত থাকার ঘটনাও তুলে ধরেন তিনি।
তিনি আরও বলেন, সদ্য সাবেক প্রধান উপদেষ্টা ২৯ জানুয়ারি ২০২৬ তারিখে জুলাই আন্দোলনের সময় ছাত্র জনতাকে হত্যাচেষ্টার অভিযোগে দায়েরকৃত মামলার আসামি হিসেবে আলোচিত জহিরুল ইসলাম, স্মার্ট টেকনোলজির চেয়ারম্যানের পাশে দাঁড়িয়ে ছবি তুলেছেন।
অন্যদিকে, বাংলাদেশ জামায়াতে ইসলামী–এর ইফতার অনুষ্ঠানে বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম–এর উপস্থিতি নিয়ে সমালোচনা করে তাকে ‘ফ্যাসিস্টের দোসর’ বলা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। অথচ একই ব্যক্তিকে অন্য প্রেক্ষাপটে গ্রহণযোগ্য হিসেবে দেখা গেছে—এমন দ্বৈত অবস্থান নিয়েই প্রশ্ন তোলেন সাংবাদিক।
স্ট্যাটাসের শেষাংশে তিনি ব্যঙ্গাত্মক ভঙ্গিতে লেখেন, বাহ্যিক পোশাক পাল্টালেই কেউ নায়ক হয়ে যায় না।
তার এই পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে।

