কাশীপুরে ইসলামী ছাত্র আন্দোলনের উদ্যোগে শিক্ষার্থীদের ইফতার মাহফিল
৫ মার্চ ২০২৬, বৃহস্পতিবার, ১৫ রমজান। নারায়ণগঞ্জের কাশীপুর চৌধুরী গাঁও এলাকায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কাশীপুর ইউনিয়ন শাখার উদ্যোগে শিক্ষার্থীদের নিয়ে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের কাশীপুর ইউনিয়ন শাখার সভাপতি মুহাম্মদ আউলাদ হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুহাম্মদ জোবায়ের হোসেনের সঞ্চালনায় এ আয়োজন সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ফতুল্লা থানা শাখার সভাপতি ছাত্রনেতা এম মাসুম বিল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কাশীপুর ইউনিয়ন শাখার সভাপতি আলহাজ্ব শাহাদাত হোসাইন রানা।
ইফতার মাহফিলে স্থানীয় শিক্ষার্থী ও সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। বক্তারা রমজানের শিক্ষা ব্যক্তি ও সমাজ জীবনে কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করেন।

