ইরানে ইসরায়েলি হামলা ও খামেনি হত্যার প্রতিবাদে ফতুল্লায় বিক্ষোভ মিছিল
স্টাফ রিপোর্টারঃ ইরানে ইসরায়েলি হামলা এবং সর্বচ্চো নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হত্যার প্রতিবাদে নারায়ণগঞ্জের ফতুল্লায় বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৬ মার্চ) বিকাল ৪টায় ফতুল্লার কাঠেরপুল এলাকাবাসীর উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
বিক্ষোভ মিছিলটি ফতুল্লার কাঠেরপুল এলাকা থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। মিছিলটি লিংকরোড হয়ে শিবু মার্কেট এলাকা ঘুরে সস্তাপুর ও জেলা পরিষদ হয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। মিছিলে কয়েকশ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
বিক্ষোভ চলাকালীন অংশগ্রহণকারীদের স্লোগানে রাজপথ মুখরিত হয়ে ওঠে। মিছিলে অংশগ্রহণকারীরা “নারায়ে তাকবির – আল্লাহু আকবর”, “ইরানে হামলা কেন- ইসরায়েল জবাব দে” ইরানে হামলা কেন জাতিসংঘ জবাব দে এবং ইসরায়েল ও আমেরিকার বিরুদ্ধে বিভিন্ন প্রতিবাদী স্লোগান দিতে থাকেন।
এসময় কাঠেরপুল এলাকার বিশিষ্ট সমাজসেবক মো: টিটু-র সার্বিক আয়োজনে এই বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়। এতে আরও উপস্থিত ছিলেন, মো: আবু রায়হান,মো: আলী হোসেন,মো: মাসুম,মো: জুয়েল,মো: রাজু,মো: হৃদয় সহ এলাকার সাধারণ ধর্মপ্রাণ মুসল্লি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সমাবেশে বক্তারা বলেন, ইরানে এই নগ্ন হামলা এবং বিশ্বনেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার ঘটনা মুসলিম উম্মাহর ওপর বড় আঘাত। অবিলম্বে এই হামলা বন্ধ এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

