নারায়ণগঞ্জের কাশীপুরে পবিত্র মাহে রমজান উপলক্ষে আল ইত্তেহাদ ইসলামী সংগঠনের উদ্যোগে এক হৃদয়স্পর্শী ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ৬ মার্চ ২০২৬ বিকেলে দেওভোগ হাজী উজির আলী উচ্চ বিদ্যালয় মাঠে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
রমজানের পবিত্র আবহে অনুষ্ঠিত এ মাহফিলে এলাকার সম্মানিত ওলামায়ে কেরাম, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী এবং সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লিদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
ইফতার মাহফিলে আমন্ত্রিত ওলামা হিসেবে উপস্থিত ছিলেন মুফতী আব্দুল আহাদ কাসেমী, নায়েবে মুহতামিম হাজীপাড়া মাদরাসা, মুফতী রিয়াজ উদ্দিন আহমেদ, মুফতী মাসুম বিল্লাহ, মুহাদ্দিস দেওভোগ মাদ্রাসা, মুফতী আব্দুল্লাহ মুজাহিদ, ইমাম ও খতিব তালতলা জামে মসজিদ এবং মাওলানা খোরশেদ আলম, ইমাম ও খতিব বাইতুল আকসা জামে মসজিদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. জাবেদ আলম, সদস্য নারায়ণগঞ্জ জেলা সমন্বয় কমিটি জাতীয় নাগরিক পার্টি, মো. নুরুজ্জামান রনি, সভাপতি কাশীপুর ব্লাড ডোনেশন গ্রুপ, মুফতী ইমদাদুল হক, সহ সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ কাশীপুর ইউনিয়ন, মাওলানা ওহিদুজ্জামান, সভাপতি কাশীপুর ৬ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলাম, হাজী মো. দেলোয়ার হোসেন, সাবেক মেম্বার ৬ নম্বর ওয়ার্ড কাশীপুর ইউনিয়ন এবং মো. মেহেদী হাসান অন্তর, প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক FIT নারায়ণগঞ্জ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আল ইত্তেহাদ ইসলামী সংগঠনের সভাপতি মোহাম্মদ আনিসুর রহমান।
ইফতার মাহফিলে কাশীপুরের বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, আলেম ওলামা, মাদ্রাসার শিক্ষার্থীসহ সর্বস্তরের প্রায় পাঁচ শতাধিক রোজাদারের জন্য ইফতারের ব্যবস্থা করা হয়।
ইফতারের পূর্ব মুহূর্তে মুফতী আব্দুল আহাদ কাসেমী দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।
রমজানের পবিত্র পরিবেশে একসাথে ইফতার করার এই আয়োজন উপস্থিত সবার মাঝে ভ্রাতৃত্ব, সৌহার্দ্য ও ইসলামী ঐক্যের এক সুন্দর দৃষ্টান্ত স্থাপন করে।

