সমৃদ্ধ নারায়ণগঞ্জ গড়তে সকল রাজনৈতিক দলকে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হতে হবে- মাওলানা আবদুল জব্বার
নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর উদ্যোগে বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে নগরীর বাংলা ভবন কমিউনিটি সেন্টার মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে রাজনৈতিক সম্প্রীতি ও একটি নিরাপদ নারায়ণগঞ্জ গড়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্ম পরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের আমীর মাওলানা আবদুল জব্বার। তিনি তাঁর বtক্তব্যে বলেন, “আমরা যদি একটি সুন্দর ও সমৃদ্ধ নারায়ণগঞ্জ গড়তে চাই, তবে সকল রাজনৈতিক দলকে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হতে হবে।” ফিলিস্তিন, মায়ানমার ও ইরানের পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি বলেন, মুসলিম উম্মাহ ও দেশপ্রেমিক শক্তি ঐক্যবদ্ধ হলে সকল তাগুতি শক্তি ইঁদুরের মতো গর্তে লুকিয়ে পড়বে।
তিনি জননিরাপত্তা ও মাদকের ভয়াবহতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, “বর্তমানে মানুষ নিরাপত্তা নিয়ে চিন্তিত। আমাদের মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করে যুদ্ধ করতে হবে।” এসময় তিনি সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র এডভোকেট শাখাওয়াত হোসেন খাঁনকে জনগণের জান-মাল রক্ষায় কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।

