না.গঞ্জে ডোবা থেকে আজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় ক্যানেলের পানিতে ভাসমান অবস্থায় এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ সোমবার (৯ মার্চ ) সকাল আনুমানিক ৯টার দিকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৯ নম্বর ওয়ার্ডের জালকুড়ি বৃষ্টিধারা ক্যানেলে স্থানীয়রা একটি অজ্ঞাত পুরুষের মরদেহ ভাসতে দেখতে পান। পরে বিষয়টি সিদ্ধিরগঞ্জ থানা পুলিশকে জানানো হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। তবে তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
পুলিশ সূত্রে জানা গেছে, মরদেহটির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু করা হয়েছে।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক জানান, একটি মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হবে। পরবর্তীতে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

