ঈদুল ফিতরের নামাজের জন্য জেলা প্রশাসনের তিনজন ইমাম নিয়োগ
নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায়ের জন্য তিনজন ইমাম নিয়োগ দেওয়া হয়েছে।
আজ সোমবার (৯ মার্চ) জেলা প্রশাসক রায়হান কবিরের সভাপতিত্বে সভায় ওই নিয়োগ দেওয়া হয়।
তিনজন হলেন জামিয়া আরাবিয়া দারুল উলুম দেওভোগের মুহতামিম মাওলানা আবু তাহের জিহাদী, আমলাপাড়া জামিয়া আশরাফিয়া রহমতুল্লাহ মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল কাদির ও পশ্চিম দেওভোগ সিরাজুল উলুম আদর্শনগর মাদ্রাসার মুহতামিম মুফতী শেখ শাব্বীর আহমাদ।
সভায় প্রশাসন ও বিভিন্ন স্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

