ছাত্রশক্তি না.গঞ্জ জেলার প্রচার ও মিডিয়া সেলের সম্পাদক হলেন শিথিল
জাতীয় ছাত্রশক্তি নারায়ণগঞ্জ জেলা শাখার আহ্বায়ক ও সদস্য সচিবের অনুমোদনক্রমে জেলা শাখার প্রচার ও মিডিয়া সেল গঠন করা হয়েছে।
গতকাল রবিবার (৮ মার্চ) দুপুরে জেলা ছাত্রশক্তির অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। এতে তানজিল ভূঁইয়া শিথিলকে সম্পাদক এবং শাহরিয়ার সৌরভকে উপ-সম্পাদক করে মোট ৯ সদস্য বিশিষ্ট প্রচার ও মিডিয়া সেল অনুমোদন দেওয়া হয়েছে।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, গণমাধ্যমের সঙ্গে সংগঠনের যোগাযোগ আরও শক্তিশালী করতে দায়িত্বশীলরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে তারা আশাবাদী। নতুন এই সেল সংগঠন ও মিডিয়ার মাঝে একটি গুরুত্বপূর্ণ সেতুবন্ধন তৈরি করবে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা।
এ বিষয়ে সেলের সম্পাদক তানজিল ভূঁইয়া শিথিল বলেন, নারায়ণগঞ্জে গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা এবং যেকোনো অপপ্রচার রোধে তাদের ভূমিকা আপোষহীন থাকবে।

