ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সিদ্ধিরগঞ্জ থানা শাখার আওতাধীন ৮ নং ওয়ার্ডের উদ্যোগে ওয়ার্ড ইফতার মাহফিল ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৯ রমজান (০৯ মার্চ, সোমবার) বিকালে আইসিএবি মিলনায়তনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৮ নং ওয়ার্ডের সভাপতি মুহা. জিহাদ হাসান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মুহা. আবু বকর সিদ্দিক। অনুষ্ঠানে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিদ্ধিরগঞ্জ থানা দক্ষিণ শাখার সভাপতি মুহা. সোহেল প্রধান।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সিদ্ধিরগঞ্জ থানা শাখার সভাপতি মুহা. আবরারুল করীম।
এ সময় আরো উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সিদ্ধিরগঞ্জ থানা শাখার কার্যনির্বাহী সদস্য মুহাম্মাদ হোসাইন আহমাদসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।

