অদ্য ১৯ রমজান, ৯ মার্চ ২০২৬ সোমবার নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন এনায়েতনগরের পঞ্চবটি এলাকায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এনায়েতনগর ইউনিয়ন শাখার উদ্যোগে শিক্ষার্থীদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এনায়েতনগর ইউনিয়ন শাখার সভাপতি মুহাম্মাদ আবির হাওলাদার এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুহাম্মাদ মুমিন হোসাইন এর সঞ্চালনায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ফতুল্লা থানা শাখার সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ইমরান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এনায়েতনগর ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ এবং স্থানীয় শিক্ষার্থীরা।
ইফতার মাহফিলে দেশ ও জাতির কল্যাণ, মুসলিম উম্মাহর শান্তি এবং সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।

