নারীর অগ্রযাত্রা থামানো নয়, সমান সুযোগ নিশ্চিতের আহ্বান: আফসানা আহমেদ
নারীর যোগ্যতা ও সক্ষমতা যখন সমাজে দৃশ্যমান হয়ে ওঠে, তখন নানা সামাজিক বাধা সৃষ্টি করে তাদের অগ্রযাত্রা থামিয়ে দেওয়ার চেষ্টা করা হয় বলে মন্তব্য করেছেন জাতীয় ছাত্র শক্তি নারায়ণগঞ্জ মহানগরের নারী নেত্রী আফসানা আহমেদ। তিনি বলেন, এই মানসিকতা থেকে সমাজকে বেরিয়ে আসতে হবে।
সম্প্রতি দেওয়া এক বক্তব্যে আফসানা আহমেদ বলেন, “যোগ্যতার বিচারে যখন নারীরা এগিয়ে যেতে শুরু করে, তখন অনেক সময় সমাজের বিভিন্ন প্রতিবন্ধকতা তাদের পথ রোধ করার চেষ্টা করে। কিন্তু একটি উন্নত ও সমৃদ্ধ সমাজ গড়তে হলে নারীদের অগ্রযাত্রাকে থামানো নয়, বরং তাদের সমান সুযোগ দিয়ে এগিয়ে যেতে সহায়তা করতে হবে।”
তিনি আরও বলেন, সমাজের প্রতিটি স্তরে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করা গেলে দেশ আরও দ্রুত উন্নতির পথে এগিয়ে যাবে। এজন্য পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনসহ সকলকে নারীদের প্রতি ইতিবাচক মনোভাব গড়ে তোলার আহ্বান জানান তিনি।

