নারায়ণগঞ্জে এনসিপির ইফতার: শহিদ পরিবার-রাজনীতিকদের মিলনমেলা
নারায়ণগঞ্জ, আজ: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের উদ্যোগে আজ বাংলাভবন পার্টি সেন্টারে এক মনোজ্ঞ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ও নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এড. আব্দুল্লাহ আল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনে নারায়ণগঞ্জের বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের শহিদ পরিবারের সদস্যবৃন্দ, গণ-অভ্যুত্থানে আহত যোদ্ধারা। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে উপস্থিত ছিলেন বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণসংহতি আন্দোলন, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, গণ অধিকার পরিষদ, এলডিপি (এবি পার্টি) এবং বাংলাদেশ খেলাফত মজলিসের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
রাজনৈতিক নেতৃবৃন্দ ছাড়াও অনুষ্ঠানে ধর্মীয় নেতা, ব্যবসায়ী নেতা, আইনজীবী সমিতির নেতৃবৃন্দ, বিশিষ্ট সাংবাদিক, সংস্কৃতিকর্মী, ক্রীড়াবিদ, নারী সংগঠক, তরুণ উদ্যোক্তা ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। নানান শ্রেণি-পেশার সহস্রাধিক মানুষের অংশগ্রহণে উক্ত অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে।
ইফতার পূর্ববর্তী আলোচনায় ও ইফতার পরবর্তী দোয়া মাহফিলে বক্তারা নারায়ণগঞ্জের কল্যাণ ও অগ্রগতি কামনা করেন। উপস্থিত ব্যক্তিবর্গ ঐক্যবদ্ধভাবে একটি সুন্দর, সমৃদ্ধ ও পজিটিল নারায়ণগঞ্জ গড়ার প্রত্যাশায় একসাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

