নারায়ণগঞ্জে যাত্রা শুরু করলো আন্তর্জাতিক শিক্ষা পরামর্শক প্রতিষ্ঠান ‘এইমার্স বাংলাদেশ স্টাডি অ্যাব্রড’
বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন এখন অনেক শিক্ষার্থীরই লক্ষ্য। সেই স্বপ্ন পূরণে সহযোগিতা করতে নারায়ণগঞ্জে কার্যক্রম শুরু করেছে আন্তর্জাতিক শিক্ষা পরামর্শক প্রতিষ্ঠান ‘Aimers Bangladesh Study Abroad’।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, বিশ্বের বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ করে দিতে তারা শিক্ষার্থীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা ও সহযোগিতা প্রদান করবে। বিশেষ করে মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, হাঙ্গেরি, দুবাই, যুক্তরাজ্য ও নিউজিল্যান্ডে উচ্চশিক্ষার জন্য ভর্তিসহ সম্পূর্ণ প্রসেসে সহায়তা করা হবে।
প্রতিষ্ঠানটির দাবি অনুযায়ী, শিক্ষার্থীদের জন্য এখানে কোনো সার্ভিস চার্জ ছাড়াই আবেদন প্রক্রিয়ায় সহায়তা করা হবে এবং তারা অনুমোদিত বিশ্ববিদ্যালয়ের এজেন্ট হিসেবে কাজ করছে।
প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানান, “স্বপ্নের দেশে গিয়ে নতুন জীবন গড়তে যারা আগ্রহী, তাদের পাশে থেকে সঠিক দিকনির্দেশনা দেওয়া আমাদের লক্ষ্য।”
নারায়ণগঞ্জের জামতলা নিউ এলাকায় মেলা ফুড ভিলেজ ভবনের দ্বিতীয় তলায় প্রতিষ্ঠানটির অফিস অবস্থিত। বিদেশে উচ্চশিক্ষা বিষয়ে আগ্রহীরা সরাসরি অফিসে যোগাযোগ করতে পারবেন অথবা ফোন করতে পারেন +৮৮০১৬০১৮৫৮৯৯৮ এবং +৮৮০১৯৮০৮৫৮৯৯৮ নম্বরে। 📚✈️

