নারায়ণগঞ্জ ইয়ুথ সার্কেলের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ১৩ মার্চ শহরের কলেজ রোডের একটি মিলনায়তনে এ আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি জাহিদ হাসানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের সদস্যরা অংশ নেন। ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন আব্দুল্লাহ আল মারুফ, খন্দকার জাহিদ, হাসিব বাদশা অর্ক, শরৎ সাহা, মাহফুজ হোসাইন জিশাদ, শাহাদাত খন্দকার, অনুতম, শহিদুল ইসলাম, হাসান বাবু, ফাহিম, রিয়াদ, শহীদুল্লাহ, কাজল, শরীফ, সজীব, মাহমুদ সরকার, হুজাইফা প্রমুখ।
এসময় অংশগ্রহণকারীরা রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা করেন এবং পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন। ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।

