নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন কাশীপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের আদর্শনগর শাখার উদ্যোগে খেলাফত মজলিসের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ মার্চ ২০২৬) আদর্শনগর বায়তুল জামাল মসজিদ প্রাঙ্গণে আয়োজিত এই ইফতার মাহফিলে প্রায় ৪৫০ জন রোজাদার অংশগ্রহণ করেন।
ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোচনা করেন খেলাফত মজলিসের নেতা এবিএম সিরাজুল মামুন (মামুন স্যার)। তিনি তার বক্তব্যে রমজানের শিক্ষা ও ইসলামী আদর্শ অনুসরণ করে সমাজে নৈতিকতা ও ভ্রাতৃত্ববোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি মুসলিম উম্মাহর ঐক্য ও কল্যাণের জন্য সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সংগঠনের নেতাকর্মী ও এলাকার মুসল্লিরা উপস্থিত ছিলেন। ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

