নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আদর্শ স্কুল নারায়ণগঞ্জ–এর ২০০৮ ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে পুনর্মিলনী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ মার্চ) বিকেলে The Leaf Lounge Restaurant–এ আয়োজিত এ অনুষ্ঠানে ২০০৮ ব্যাচের সাবেক শিক্ষার্থীরা দীর্ঘদিন পর একত্রিত হয়ে স্মৃতিচারণা করেন এবং একে অপরের সঙ্গে কুশল বিনিময় করেন।

অনুষ্ঠানে উপস্থিত সাবেক শিক্ষার্থীরা স্কুল জীবনের নানা স্মৃতি তুলে ধরেন এবং ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন। পরে সবাই একসঙ্গে ইফতার করেন এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া করা হয়।
এ সময় ব্যাচের অনেক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, বন্ধুদের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করা এবং পুরনো দিনের স্মৃতি ভাগাভাগি করতেই এ আয়োজন করা হয়েছে।

