
পবিত্র ঈদকে সামনে রেখে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে Dandy Foundation। প্রফেসর আলিয়ার হোসেনের উদ্যোগে এই মানবিক কর্মসূচি আয়োজন করা হয়।
আয়োজকরা জানান, সমাজের দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন পরিবারের মাঝে প্রয়োজনীয় ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
প্রফেসর আলিয়ার হোসেন দীর্ঘদিন ধরে সামাজিক উন্নয়ন, নীতি গবেষণা ও নেতৃত্ব প্রশিক্ষণের সাথে যুক্ত। তিনি দেশে না থাকলেও তার উদ্যোগে পরিচালিত এই কার্যক্রমের মাধ্যমে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা অব্যাহত রয়েছে।
ড্যান্ডি ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও মানবিক সহায়তা ও সমাজকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে মানুষের পাশে থাকার প্রচেষ্টা চলবে।

