নারায়ণগঞ্জ উত্তর সাংগঠনিক থানার নাসিক ১১ নং ওয়ার্ড জামায়াতের উদ্যোগে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১৪ মার্চ বাদ আসর তল্লা সরকারি প্রাইমারি স্কুল প্রাঙ্গণে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মইনুদ্দিন আহমাদ বলেন, রোজা আসে রোজা যায়, কিন্তু আমরা অনেক সময় নিজেদের পরিবর্তন করতে পারি না। তিনি বলেন, আল কুরআনের সংস্পর্শ ছাড়া সমাজ ও রাষ্ট্রের প্রকৃত পরিবর্তন সম্ভব নয়। তাই সবাইকে কুরআন বোঝা, পড়া এবং কুরআনের আদর্শে জীবন গড়ে তোলার আহ্বান জানান তিনি।
নারায়ণগঞ্জ উত্তর থানা সেক্রেটারি আবদুর রহিম মিয়ার সঞ্চালনায় এবং ১১ নং ওয়ার্ড সভাপতি মো. খোরশেদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর সহকারী সেক্রেটারি এইচ এম নাসির উদ্দিন, থানা আমীর আবুল কালাম আজাদ, বিশিষ্ট ক্রীড়াবিদ ও সমাজসেবক জাহাঙ্গীর কবির পোকন, ৯ নং ওয়ার্ড সভাপতি হাজী ইব্রাহিম ও ১১ নং ওয়ার্ড সেক্রেটারি মো. খোকন।
এ সময় বিভিন্ন শ্রেণি পেশার তিন শতাধিক নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা শেষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

