আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহের সামনের ফুটপাথ দখলমুক্ত করেছে প্রশাসন। জনসাধারণের চলাচল নির্বিঘ্ন রাখতে পরিচালিত এ অভিযানে ফুটপাথ থেকে বিভিন্ন অবৈধ স্থাপনা অপসারণ করা হয়।
জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এই অভিযানে সার্বিক দিকনির্দেশনা প্রদান করেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ রায়হান কবির।

অভিযান চলাকালে ঈদগাহের সামনের ফুটপাথে থাকা অস্থায়ী দোকানপাট ও অন্যান্য অবৈধ স্থাপনা সরিয়ে ফেলা হয়, যাতে ঈদের নামাজে আগত মুসল্লি এবং পথচারীরা স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারেন।
এ সময় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও জেলা পুলিশের সদস্যরা অভিযানে সহযোগিতা করেন।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে।

