জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। আগামী ছয় (০৬) মাসের জন্য এই আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছে দলের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি। সোমবার (১৬ মার্চ ২০২৬) সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় থেকে এ সংক্রান্ত অনুমোদিত তালিকা প্রকাশ করা হয়।
ঘোষিত কমিটি অনুযায়ী, নারায়ণগঞ্জ জেলা আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন যুবাইর আহমেদ (সরদার)। জেলা কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে মোস্তফা শওকতকার ও রফিকুল ইসলামকে। এছাড়া যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন লুবনা রহমান, ওমর তাল্লি, মো. কামাল হাজী, মো. নাইম উদ্দিন (সানি), মোফাসসেল তাহেরি রকি, নুরজামাল হাসান, জুনায়েদ আহমেদ প্রিয়তম, আবদুর রহমান গাফফারি ও মো. আল আমিন মিয়া।
জেলা কমিটির সদস্যসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন জোবায়ের হোসেন (তানজিদ)। সিনিয়র যুগ্ম সদস্যসচিব করা হয়েছে মো. তানজিমুল ইসলাম (তানজিম) ও মো. ইউসুফ হোসাইনকে। এছাড়া যুগ্ম সদস্যসচিব হিসেবে রয়েছেন আবিদা সুলতানা ও আলিফ দেওয়ান।
অন্যদিকে, নারায়ণগঞ্জ মহানগর আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন মো. শওকত আলী। মহানগর কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে শাহিনা ইসলাম (মুক্তি) ও আবুল খায়েরকে। এছাড়া যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন সোহেল খান সিদ্দিক, খান ইবরাহীম আদহাম, মো. রেদোয়ানুল ইসলাম শুভ ও তানভীর জিসান।
মহানগর কমিটির সদস্যসচিব হয়েছেন আশিকুর রহমান অভি। সিনিয়র যুগ্ম সদস্যসচিব হিসেবে রয়েছেন সাগর মল্লিক ও ফজলে রাব্বি। এছাড়া যুগ্ম সদস্যসচিব হিসেবে মনোনীত হয়েছেন হাবিবুর রহমান মোল্লা, এমাজুদ্দুল ইসলাম, রাহুল চৌধুরী, মাহবুব উর রহমান শান্ত, শাহাদাত হোসেন লিমন ও মাহবুবুর রহমান অভি।
দলের কেন্দ্রীয় সদস্যসচিব আখতার হোসেন এবং মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ স্বাক্ষরিত এ অনুমোদনপত্রে উল্লেখ করা হয়, নবগঠিত আহ্বায়ক কমিটিকে নির্ধারিত সময়ের মধ্যে সাংগঠনিক কার্যক্রম জোরদার করে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।

