নিউজ:
নারায়ণগঞ্জের দক্ষিণ মাসদাইর আলাউদ্দিন মহাজনের মাঠে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-এর আত্মার মাগফেরাত কামনায়
দোয়া মাহফিল এবং অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৭ মার্চ দুপুরে আয়োজিত এ কর্মসূচি মীর মকবুল হোসেন বাবলুর উদ্যোগে অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
দোয়া মাহফিলে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান রোজেলসহ নেতৃবৃন্দ শামিল হন। অনুষ্ঠানে খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
দোয়া শেষে উপস্থিতদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় মীর মুকবুল হোসেন বাবলু বলেন, বিএনপি সবসময় মানুষের পাশে থেকেছে এবং ভবিষ্যতেও থাকবে। এই দুঃসময়ে দলের চেয়ারপারসন খালেদা জিয়া-এর আত্মার মাগফেরাত কামনা
আমাদের সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা ঐক্যবদ্ধ থেকে দেশ ও গণতন্ত্র রক্ষায় কাজ করে যাবো।
জাহিদ হাসান রোজেল বলেন, বিএনপি একটি গণমানুষের দল। জনগণের অধিকার আদায়ে আমরা রাজপথে ছিলাম, আছি এবং থাকবো। দেশনেত্রী খালেদা জিয়া-এর আত্মার মাগফেরাত কামনায়
সবাইকে দোয়া করার আহ্বান জানাই।
অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

