ফতুল্লা, নারায়ণগঞ্জ:
আজ ১৮ মার্চ ২০২৬, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলাধীন ফতুল্লা থানা শাখার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। থানা সভাপতি এম. মাসুম বিল্লাহর নেতৃত্বে শতাধিক শিক্ষার্থী ও দরিদ্র পরিবারের মাঝে বিভিন্ন ঈদ সামগ্রী পৌঁছে দেয়া হয়।
উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ফতুল্লা থানা শাখার নেতৃবৃন্দ।
তারা উপস্থিত শিক্ষার্থী ও পরিবারদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেন এবং সামগ্রীর যথাযথ বিতরণ নিশ্চিত করেন। অনুষ্ঠানটি শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।

