নারায়ণগঞ্জ মহানগর:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাধারণ ছাত্রদের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে ‘ঈদ সামগ্রী উপহার’ বিতরণ করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর শাখা।
আজ ১৭ মার্চ, ২৭ রমজান, দুপুর ৩টায় নগর কার্যালয়ে এই বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুহা আবুল হাশিম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতী মাসুম বিল্লাহ।
সংগঠনের সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ সানভীর এর সঞ্চালনায় অসহায় ও দুস্থ, মেধাবী শিক্ষার্থীদের মাঝে সেমাই, চিনি, দুধ ও পোলাওয়ের চালসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে মুফতী মাসুম বিল্লাহ বলেন, “মুক্তির মূলমন্ত্র ইসলামী শাসনতন্ত্র—এই আদর্শকে সামনে রেখে আমরা আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছি। ঈদের আনন্দ কেবল বিত্তবানদের জন্য নয়, সমাজের প্রতিটি মানুষের। সেই লক্ষ্যেই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।”
সভাপতির বক্তব্যে মুহা আবুল হাশিম সমাজের বিত্তবানদের এই পবিত্র মাসে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। তিনি আরও বলেন, প্রতি বছরের মতো এবারও ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ দেশব্যাপী তৃণমূল পর্যায়ে এই ঈদ উপহার কার্যক্রম পরিচালনা করছে।
এসময় উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সহ-সভাপতি জাহিদুল ইসলাম মোল্লা, প্রশিক্ষণ সম্পাদক মেহেদী হাসান, দাওয়াহ সম্পাদক আবরারুল করিম সহ প্রমুখ নেতৃবৃন্দ।

