নিউজ:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ড্যান্ডি ফাউন্ডেশনের প্রেসিডেন্ট এবং নর্থাম্ব্রিয়া ইউনিভার্সিটি, যুক্তরাজয়ের বিভাগীয় প্রধান অধ্যাপক আলিয়ার।
তিনি তার ঈদ বার্তায় বলেন, রমজান শুধু বরকতের মাসই নয়, বরং এটি আত্ম-পর্যালোচনা, পরিশুদ্ধি, সংশোধন এবং ভালো কাজ করার এক অনন্য সুযোগ। এই পবিত্র মাসে আমরা যে সকল ভালো কাজের চর্চা করেছি, তা যদি সারা বছর ধরে অব্যাহত রাখতে পারি, তাহলে আমরা আরও ভালো মানুষ, আরও দায়িত্বশীল মুসলিম এবং একটি সুন্দর সমাজ গড়ে তুলতে সক্ষম হব।
তিনি আরও বলেন, আল্লাহ যেন আমাদের সবাইকে সঠিক ও সরল পথে পরিচালিত করেন। ঈদের এই আনন্দঘন মুহূর্তে তিনি সকলকে সম্প্রীতি, সহমর্মিতা ও শান্তির বন্ধনে আবদ্ধ থাকার আহ্বান জানান।
অধ্যাপক আলিয়ার তার বক্তব্যে ‘বাংলাদেশ ফার্স্ট’ ভাবনাকে অগ্রাধিকার দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন এবং একটি টেকসই নারায়ণগঞ্জ শহর গড়ে তুলতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তিনি আশা প্রকাশ করেন, সম্মিলিত প্রচেষ্টায় এমন একটি সমাজ গড়ে তোলা সম্ভব হবে, যেখানে সবাই শান্তি ও সম্প্রীতির সাথে বসবাস করতে পারবে।
শেষে তিনি সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে বলেন, “ঈদ মোবারক।”


