স্টাফ রিপোর্টারঃ নারায়ণগঞ্জের বন্দর উপজেলার নবীগঞ্জ এলাকায় বুধবার (১৮ মার্চ) সকালে বন্দর উত্তর সাংগঠনিক থানার উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য মাওলানা মইনুদ্দিন আহমাদ বলেন, দেশে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত থাকলে মানুষের ঘরে ঘরে রাষ্ট্রের পক্ষ থেকেই ঈদ সামগ্রীসহ প্রয়োজনীয় সব কিছু পৌঁছে যেতো। তিনি বলেন, দেশের অধিকাংশ মানুষ মুসলিম হওয়া সত্ত্বেও এখনো ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব হয়নি। বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে কুরআনের শাসন ও ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করা হবে, ইনশাআল্লাহ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর জামায়াতের সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন এবং সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন।
বন্দর উত্তর থানা আমীর মাওলানা মুফতী আতিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন থানা নায়েবে আমীর ডা. রফিকুল ইসলাম, থানা কর্ম পরিষদ সদস্য মো. জাকির হোসাইন, মো. বশির আহমেদ, ২৩ নম্বর ওয়ার্ড সভাপতি মনির হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

