নিউজ:
স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নিজ এলাকা সিদ্ধিরগঞ্জের ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডবাসীসহ দেশ ও বিশ্বের সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জান্নাতুল নাঈম শীলা।
শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদ আমাদের জীবনে নিয়ে আসে আনন্দ, শান্তি ও ভ্রাতৃত্বের বার্তা। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর এই পবিত্র দিন আমাদেরকে সংযম, সহমর্মিতা ও মানবিকতার শিক্ষা দেয়। তিনি সবার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।
তিনি একজন বীর মুক্তিযোদ্ধার কন্যা হিসেবে দেশের প্রতি গভীর ভালোবাসা ও দায়িত্ববোধ থেকে মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, মানুষের মধ্যে ভালোবাসা, সহানুভূতি ও পারস্পরিক সহযোগিতার মানসিকতা গড়ে উঠুক।
তিনি আরও আশাবাদ ব্যক্ত করেন, ঈদের আনন্দ যেন ধনী-গরিব সকলের মাঝে সমানভাবে ছড়িয়ে পড়ে। সবশেষে তিনি সবার সুস্বাস্থ্য, নিরাপদ জীবন এবং একটি সুন্দর মানবিক পরিবেশ গঠনে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানান।

