স্টাফ রিপোর্টারঃ শহরের মিশনপাড়া এলাকার সুবিধাবঞ্চিত অবহেলিতদের মাঝে ১৯ মার্চ বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরন করা হয়েছে।
ঈদ সামগ্রী বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মাওলানা মইনুদ্দিন আহমাদ বলেন আমাদের দেশে যদি সঠিক ভাবে যাকাত ব্যবস্থা চালু থাকতো তাহলে আর কোন ব্যাক্তিকে এভাবে আসতে হতোনা। বাংলাদেশ জামায়াতে ইসলামী দীর্ঘ দিন যাবত আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছে কুরআনের আইন ও ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা চালু করার জন্য। তবে একাজ জামায়াতের একা’র পক্ষে সম্ভব না। সমাজের প্রত্যেকটি ব্যক্তি যদি চায় তাহলেই সম্ভব ইনশাআল্লাহ।
এসময় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহানগরী নায়েবে আমীর আবদুল কাইয়ুম, মহানগরী সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন, সহকারী সেক্রেটারি এইচ এম নাসির, বিশিষ্ট সমাজ সেবক শ্যামল হোসেন, ক্রীড়াবিদ জাহাঙ্গীর কবির পোকন সহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ।

