গত ২৩ মার্চ সোমবার নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর যুগ্ম সদস্য সচিব অ্যাড. আব্দুল্লাহ আল আমিন ব্যক্তিগত সফরে সাতক্ষীরা যান।
সাতক্ষীরায় অবস্থানকালে তিনি এনসিপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় সাংগঠনিক কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং তৃণমূল পর্যায়ে দলকে আরও শক্তিশালী করার বিষয়ে আলোচনা হয়।
নেতৃবৃন্দের সঙ্গে এই সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়কে দলীয় কার্যক্রমে ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

