নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ইউনিয়নের প্রসন্ন নগর এলাকায় মোটরসাইকেল ও মালবাহী গাড়ির মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত এবং আরও দুইজন আহত হয়েছেন।
আজ বুধবার (২৫ মার্চ) সকালে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, দুর্ঘটনার সময় মোটরসাইকেল চালক আরমান গুরুতর আহত হন। ঘটনাস্থল থেকে স্থানীয়রা দ্রুত উদ্ধার তৎপরতা শুরু করেন। এ সময় সুজন নামে এক যুবক আহতদের উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এ নিয়ে যান।
হাসপাতালে নেওয়ার পর গুরুতর আহতদের মধ্যে একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। তবে নিহতের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
অন্যদিকে, দুর্ঘটনায় মালবাহী গাড়ির চালকও গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।
স্থানীয়রা ওই সড়কে প্রায়ই দুর্ঘটনা ঘটে এবং দ্রুতগতির যানবাহন নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

