সংবাদ:
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ।
আজ ২৬ মার্চ ২০২৬ খ্রি. (বৃহস্পতিবার) যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে জেলার চাষাড়ায় অবস্থিত স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মিজানুর রহমান মুন্সী মহোদয়।
এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত থেকে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি সম্মান প্রদর্শন করেন।

