নারায়ণগঞ্জ মহানগর বিএনপির গুরুত্বপূর্ণ সতর্কতা
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে সতর্কতা জারি করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মোঃ আবু আল ইউসুফ খান টিপু। তিনি এক ফেসবুক স্ট্যাটাসে স্পষ্টভাবে জানান, ইউনিয়ন পরিষদ ও সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা না হওয়া পর্যন্ত দলীয় কোনো প্রার্থী বা নেতাকর্মী যেন তার ছবি, আহ্বায়ক বা সংশ্লিষ্ট সংসদ সদস্যদের ছবি ব্যবহার না করেন।
তিনি আরও বলেন, দলীয় মনোনয়ন চূড়ান্ত হওয়ার আগে কোনো ধরনের প্রচারণায় এসব ছবি ব্যবহার করা যাবে না। বিশেষ করে তার নিজের ছবিও কেউ ব্যবহার করবেন না বলে কঠোর নির্দেশনা দেন তিনি।
তফসিল ঘোষণার পর দলীয় সিদ্ধান্ত অনুযায়ী মনোনয়ন চূড়ান্ত হলে তবেই ছবি ব্যবহারের অনুমতি থাকবে বলে জানান তিনি। অন্যথায় এ নির্দেশনা অমান্য করা হলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হতে পারে বলেও ইঙ্গিত দেন।
এ নির্দেশনার মাধ্যমে নির্বাচনের আগে দলীয় শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।

