নারায়ণগঞ্জ, ৩০ মার্চ: নারায়ণগঞ্জের বন্দর উপজেলার ইস্পাহানী এলাকায় একটি ভাড়াটিয়া বাসায় চুরির ঘটনা ঘটেছে। গত ২৯ মার্চ রাতে এ চুরির ঘটনা ঘটে বলে ভুক্তভোগী জীবন বন্দর (৩৬) বন্দর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
জীবন বন্দর জানান, তিনি বন্দর থানার ইকরামপুর ইস্পাহানী এলাকায় অবস্থিত হাজী যোদ্ধা আশ্রমিকের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে থাকেন। গত ২৯ মার্চ রাত ১২টার দিকে তিনি তার অসুস্থ মাকে দেখতে হাসপাতালে যান। পরে সকাল সাড়ে ৭টায় বাসায় ফিরে দেখেন তার ঘরের তালা ভাঙা। ঘর তল্লাশি করে তিনি দেখেন, সেখানে থাকা ৪৩ ইঞ্চির একটি এলইডি টিভি, ২০ হাজার টাকা নগদ, রূপার গহনা, ৮ হাজার টাকার স্বর্ণের পেইজ, এবং অন্যান্য মূল্যবান সামগ্রী চুরি হয়ে গেছে।
ভুক্তভোগী স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসীর সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেও চুরি যাওয়া মালামালের কোনো সন্ধান পাননি। পরে তিনি বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
তিনি তার অভিযোগে অজ্ঞাতনামা এক বা একাধিক চোরকে বিবাদী করে মামলার আবেদন জানিয়েছেন। থানা পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে বলে জানা গেছে।

