নারায়ণগঞ্জ শহরের চাষাড়া এলাকায় ভোরবেলায় আবারও ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। সোমবার (৩০ মার্চ) ভোর আনুমানিক ৪টা ১০ মিনিটে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী নারী জানান, তিনি চাষাড়া এলাকায় নেমে রিকশাযোগে বাসায় ফেরার পথে ছিনতাইকারীদের কবলে পড়েন। পথিমধ্যে এলাইড হাসপাতালের বিপরীতে মেডিনোভা ক্লিনিক সংলগ্ন আমলাপাড়া যাওয়ার গলির সামনে পৌঁছালে কয়েকজন ছিনতাইকারী রিকশার গতিরোধ করে।এসময় তারা ভুক্তভোগীর গলায় ছুরি ধরে ভয়ভীতি প্রদর্শন করে তার কাছে থাকা একটি মোবাইল ফোন, মানিব্যাগে থাকা নগদ টাকা এবং গলায় থাকা প্রায় ১০ আনা স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। ঘটনার পর ছিনতাইকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।ভুক্তভোগী বলেন, “আমি চাই না আমার মতো এমন ভয়াবহ অভিজ্ঞতার শিকার আর কেউ হোক। ভোরবেলা এ রাস্তায় চলাচলে সবাইকে সতর্ক থাকার অনুরোধ করছি।”
স্থানীয়দের অভিযোগ, চাষাড়া ও আশপাশের এলাকায় ভোর ও গভীর রাতে ছিনতাইয়ের ঘটনা বেড়ে গেছে। বিশেষ করে নির্জন গলি ও সড়কগুলোতে ছিনতাইকারীরা ওঁত পেতে থাকে।এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন

