ফেসবুক স্টেটাসে বিএনপি নেতা টিপুর অভিযোগ: ‘তিন গ্রুপের ষড়যন্ত্র ও অপপ্রচারে রোষানলের শিকার’
নারায়ণগঞ্জ বিএনপি মহানগরের সদস্য সচিব এডভোকেট মোঃ আবু আল ইউসুফ খান টিপু তার ফেসবুক স্টেটাসে অভিযোগ করেন যে, নারায়ণগঞ্জের কিছু ব্যবসায়ী, কিছু সাংবাদিক ও বিএনপির একটি অংশ ওসমান পরিবারের তথাকথিত ‘গডফাদার’, বহুরূপী মোহাম্মদ আলী ও ফ্যাসিস্ট আইভীর সঙ্গে আঁতাত করে রাজনীতি করছেন। তিনি দাবি করেন, এই তিন গ্রুপের নেতারা ঢাকা বসে গোপন বৈঠক করে তাঁর বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্র ও অপপ্রচার চালাচ্ছে।
টিপু লিখেছেন, “আমি যতই তিন গ্রুপের ষড়যন্ত্র ও রোষানলের শিকার হই না কেন, মৃত্যু পর্যন্ত আমি এই তিন গ্রুপের বিরুদ্ধে কথা বলবই।” তিনি আরও অভিযোগ করেন, ওসমান গডফাদার, মোহাম্মদ আলী ও জেলখানায় থাকা আইভী এ কাজের জন্য প্রচুর অর্থের যোগান দিচ্ছেন।
স্টেটাসের শেষ অংশে তিনি সতর্ক করে লিখেছেন, “আর তাতে যদি আঘাতপ্রাপ্ত হয়ে রাজপথে আমার মৃত্যু হয়, এই তিন গ্রুপের সঙ্গে লিংক ও আঁতাতকারী সাংবাদিক, পেশাজীবী ও বিএনপির ভেতরে থাকা চিহ্নিত দালাল ও দোসররা দায়ী থাকবে। অতএব সাধু সাবধান!”

