নারায়ণগঞ্জ ব্যাটালিয়নের (৬২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মির্জা মোহাম্মদ আরাফাত স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এনএসআইয়ের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকায় একটি তেলের ডিপোতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি, এনএসআই ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পরিচালিত এ অভিযানে একটি পরিত্যক্ত ফ্যাক্টরি থেকে অবৈধভাবে মজুদ করা আনুমানিক ৩৫ হাজার লিটার ফার্নেস ওয়েল উদ্ধার করা হয়।
এছাড়া তেলের ডিপো থেকে প্রায় ১ কিলোমিটার দূরে ঈদগাহ সংলগ্ন আরেকটি স্থান থেকে একটি তেলবাহী গাড়ি থেকে ব্যারেলে স্থানান্তর করা প্রায় ৯ হাজার লিটার ডিজেল জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি দাবি করেন, তিনি সিলেটের আকিজ গ্লাস ইন্ডাস্ট্রির জন্য ডিজেল বহন করছিলেন। তবে এ সংক্রান্ত কোনো বৈধ কাগজপত্র উপস্থাপন করতে না পারায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে অর্থদণ্ড ও কারাদণ্ড প্রদানের প্রক্রিয়া চলমান রয়েছে।
উদ্ধারকৃত ডিজেল ও ফার্নেস ওয়েল সংরক্ষণের জন্য পার্শ্ববর্তী মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ডিপোতে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানায় বিজিবি।

