নিউজ:
নবনির্বাচিত সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় নারায়ণগঞ্জের কাঁচপুর সেতু সংলগ্ন এলাকায় বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসনের মাননীয় সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান।
এসময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোঃ রায়হান কবির, পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান মুন্সী, সড়ক ও জনপথ বিভাগের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আসিফ আল জিন্নাত এবং সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা।
কর্মসূচিটি আয়োজন করে সড়ক বিভাগ নারায়ণগঞ্জ, সড়ক ও জনপথ অধিদপ্তর এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ।
পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।

