নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে ৭ জন দুষ্কৃতিকারীকে গ্রেপ্তার করেছে। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, বুধবার (১ এপ্রিল) ভোর ৫টা থেকে সকাল ৭টা পর্যন্ত শহরের বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গ্রেপ্তার ব্যক্তিরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল বলে প্রাথমিকভাবে অভিযোগ পাওয়া গেছে।
গ্রেপ্তারকৃতরা হলেন— মো. সানি (১৯), আ. আহাদ (১৯), টুটুল মিয়া (২৭), মো. সাইফুল ইসলাম (২২), রায়হান বান্টি (৪৫), অমিত দে চন্দ্র দে (২০) ও গোপাল দাস (২৩)।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।

