আজ শুক্রবার (৩ মার্চ) নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য জনাব অ্যাড. আব্দুল্লাহ আল আমিন কুতুবপুর মুসলিমপাড়ায় অবস্থিত “বায়তুল জান্নাত জামে মসজিদ”-এ জুমুআর নামাজ আদায় করেন। নামাজ শেষে তিনি মুসুল্লি ও এলাকাবাসীর সাথে কুশল বিনিময় করেন।
জুমুআর নামাজের পূর্বে তিনি এলাকাবাসীর উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। বক্তব্যে মুসলিমপাড়া সহ কুতুবপুর এলাকার বিভিন্ন নাগরিক সমস্যা তুলে ধরেন এবং সেগুলোর সমাধানে কাজ করার প্রতিশ্রুতি দেন।
তিনি বলেন, ফতুল্লা অঞ্চলের দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা নিরসনে ইতোমধ্যে পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর সাথে বিস্তারিত আলোচনা করেছেন। ইনশাআল্লাহ খুব দ্রুত এ সমস্যা সমাধানে প্রয়োজনীয় কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।
এ সময় তিনি এলাকার উন্নয়নমূলক ও ইতিবাচক যেকোনো কাজে এলাকাবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন।

